মোঃ ফারুক হোসেন,ধামরাই প্রতিনিধি
বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩ প্রিন্ট
ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক
বালিয়া কৃষি ব্যাংক এর আয়োজনে প্রকাশ্যে ৯৭ লক্ষ টাকা কৃষি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের ১০১জনের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১১ ঘটিকায় ঢাকার ধামরাইয়ে বালিয়া কৃষি ব্যাংকের সামনে মাঠ প্রাঙ্গনে
বালিয়া কৃষি ব্যাংক শাখার আয়োজনে প্রকাশ্যে ঋণ বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশ্যে ঋণ বিতরণে বালিয়া কৃষি ব্যাংক এর ব্যবস্থাপক মুহাম্মদ মাছুদুর রহমান এর সঞ্চালনায় উপস্থিত ঢাকা বিকেবি,মুআকা মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মুহাম্মদ রাশিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের বিকেবি মহাব্যবস্থাপক মোহাঃ খালেদুজ্জামান, বিকেবি,বিনিকা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন,বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি,বালিয়া কৃষি ব্যাংকের সকল কর্মকর্তা সহ ঋন গ্রহনকারীরা।
Posted ১০:১১ অপরাহ্ণ | বুধবার, ০১ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]