মোঃ ফারুক হোসেন, ধামরাই প্রতিনিধি
রবিবার, ১২ মার্চ ২০২৩ প্রিন্ট
ধামরাইয়ে দ্বিতীয় মহিশাষী যুব উন্নয়ন সংঘের উদ্যোগে বৃক্ষ বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেল ০৩ ঘটিকায় ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিশাষী বীরমুক্তিযোদ্ধা মৃত আউলাদ হোসেন এর নিজ বাড়িতে দ্বিতীয় মহিশাষী যুব উন্নয়ন সংঘের উদ্যোগে এলাকা বাসির মাঝে বিভিন্ন প্রজাতির পাচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুর রাজ্জাক মিঠু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকদার সাহাদাত হোসেন পলাশ।
কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সভাপতি মোঃ মাহাবুব রহমান হাসান এর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আয়নাল হক,সাবেক সেনা সদস্য মোঃ আনসার আলী, সাবেক ইউপি সদস্য মোঃ জহির উদ্দিন সিকদার,বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রশিদ ভাসানী সহ আরো অনেকেই।
Posted ১০:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]