মোঃফারুক হোসেন,ধামরাই প্রতিনিধি
শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩ প্রিন্ট
ধামরাইয়ে দ্বিতীয় মহিশাষী যুব উন্নয়ন সংঘের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ০৩ ঘটিকায় ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের দ্বিতীয় মহিশাষী বীরমুক্তিযোদ্ধা মৃত আউলাদ হোসেন এর নিজ বাড়িতে দ্বিতীয় মহিশাষী যুব উন্নয়ন সংঘের উদ্যোগে শীতার্তদের মাঝে শতাদিক কম্বল বিতরণ করা হয়েছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুর রাজ্জাক মিঠু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জেন্ট মোঃ আনিসুর রহমান। কুশুরা নবযুগ বিশ্ব বিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি মোঃ মাহাবুব হাসান। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সামছুল হক,বিশিষ্ট সমাজ সেবক আয়নাল হক,মোঃ আলিনুর রেজা সহ আরো অনেকেই।
Posted ১১:৩০ অপরাহ্ণ | শনিবার, ০৭ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]