বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধামরাইয়ে আমেনা-নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

শনিবার, ০৬ মে ২০২৩   প্রিন্ট  

ধামরাইয়ে আমেনা-নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

ঢাকার ধামরাইয়ে নান্নর ইউনিয়ন মাঠে আজ শনিবার সকাল ১০ টায় আমেনা-নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয় প্রায় তিন হাজার মানুষকে। চার জন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়৷
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি,ধামরাই উপজেলা আওয়ামীলীগ উন্নতম নেতা,আমেনা-নূর ফাউন্ডেশনের ব‍্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আল জামান।

এসময় তিনি বলেন, ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নে আমেনা-নূর ফাউন্ডেশনের মাধ্যমে প্রতি সপ্তাহে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এতে করে গরীব অসহায় মানুষ গুলো একটু হলেও সু-চিকিৎসা পাবে বলে মনে করি। এ পর্যন্ত ১৫টি ইউনিয়নে এ স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। আমি যতদিন বেচে আছি ততদিন এভাবেই মানুষের সেবা করে যাবো ।
আমার পরে আমার পরিবারের যারা থাকবে তারা এই সেবা দিয়ে যাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন নান্নার ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা,আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু,ধামরাই পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান,উপজেলা যুবলীগ নেতা মোঃ জাকির হোসেন,ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাকিম হাসেম,ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী মোঃ জাকারিয়া দিপু,সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ আলমগীর কবির,যুবলীগ নেতা মোঃ কামরুল হাসান,জাহিদ হোসেন প্রমুখ।

Facebook Comments Box

Posted ০৯:২১ অপরাহ্ণ | শনিবার, ০৬ মে ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]