মোঃ শামীম বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধি:
রবিবার, ১৯ মার্চ ২০২৩ প্রিন্ট
রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির নির্মণাধীন ভবনের বালিতে পুতে রাখা অজ্ঞাত যুবকের মরদেহ পরিচয় মিলেছে।
মরদেহের পাশে পরে থাকা মুঠো ফোনের প্যাকেটে থাকা নম্বরে ফোন করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তার পরিচয় নিশ্চিত হন।
নিহত যুবকের নাম সোহান (২১)।
সে গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া ইউনিয়ন বাহিরচর ছিদ্দিক কাজীর পাড়ার আলামিন শেখের ছেলে। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলা দৌলতদিয়া যৌনপল্লীর পাশে অবস্হত বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতির নির্মাণাধীন ভবনের বালির নিচ থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করে। নিহতর মাথায় ও গলায় ধারালো অস্ত্রের জখম এবং কাঠের বাটাম দিয়ে পেটানোর আলামত রয়েছে।
লাশের পাশে একটি রক্তাক্ত কাঠের বাটাম ও পড়ে ছিল।
হত্যাকান্ড বিষয়ে মাদক, ব্যাক্তিগত দন্দতা বেশ কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ ও স্হানীয় সুএে জানা গেছে নিহত সোহান ঢাকায় একটি পোশাক কারখানায় কোট-প্যান্টের কাজ করত। সপ্তাহ খানেক আগে সোহান গ্রামের বাড়ীতে ছোট ভাই বোনদের কাছে বেড়াতে আসে। এই ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার মজুমদার জানান শুক্রবার জুম্মার নামাজের পর পোস্ট মর্টেম সম্পর্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনরা লাশ নিয়ে ব্যাস্ত থাকায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি। তবে রাতে মামলা হয়েছে। তবে আমরা এ হত্যাকান্ড নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছি। আশা করি আমরা শীগ্রই ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সক্ষম হব।
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]