মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র ৭ম বার্ষিক সাধারণ সভা

শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

দুর্গাপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র ৭ম বার্ষিক সাধারণ সভা

রাজশাহীতে দুর্গাপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারী) সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দি-কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব) এর সহযোগিতায় দুর্গাপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কালব বরেন্দ্র চলন খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন।

দুর্গাপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার আসগর আলী, দুর্গাপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল আজিজ, সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান আবুল কালাম আজাদ, তানোর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান আহসান উল্লাহ, কালব রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক জুড গমেজ।

দুর্গাপুর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের ডিরেক্টর প্রদ্যুৎ কুমার সরকারের সঞ্চালনায় আরোও উপস্থিত ছিলেন সেক্রেটারি রেজাউল করিম, ট্রেজারার শফিউল্লাহ, ডিরেক্টর আব্দুল লতিফ,শাখা ব্যবস্থাপক আব্দুল মানুদ, কর্মচারী, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য শেয়ার, সঞ্চয়, আমানত জমা, আয়-ব্যয়সহ সমিতির উন্নয়নে উপস্থিত বক্তাগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

Facebook Comments Box

Posted ১০:২২ অপরাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]