মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার প্রধান আসামী আলামিন সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

রবিবার, ১১ মে ২০২৫   প্রিন্ট  

দুর্গাপুরে চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার প্রধান আসামী আলামিন সহ মোট ৫ জনকে  গ্রেফতার করেছে র‌্যাব-৫

র‌্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় ইং ১১ মে ২০২৫ তারিখ রাত্রী-০৪.০০ ঘটিকায় কক্সবাজার জেলার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহীর দূর্গাপুরে পরকীয়া সম্পর্কের জের ধরে গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চাঞ্চল্যকর মকবুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামী মোঃ আলামিন (৩৫), পিতা-মৃত আজাহার, ২। মোঃ শহিদুল ইসলাম (২৫), পিতা-মোঃ আরফান আলী, ৩। মোঃ শাহাবুর (৩০), পিতা-মৃত আজির উদ্দিন, ৪। মোঃ রিপন (২৫), পিতা-মোঃ গবির উদ্দিন, ৫। মোঃ মেহেদী হাসান @ বাটুল (২২), পিতা-মোঃ মেহের আলী, সর্ব সাং-তরিপতপুর, থানা-দূর্গাপুর, জেলা-রাজশাহীগনদেরকে গেফতার করে এবং জব্দকৃত আলামত মোবাইল-০৪টি, সীম-০৪টি উদ্ধার করে।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৩/০৪/২০২৫ তারিখ জনৈক মোঃ ইসমাঈল এর বাড়ীতে পরকিয়া সম্পর্কের জের ধরে মোছাঃ মৌ (৩০) নামের একটি মেয়ে আসে। ঘটনার বিষয় নিয়ে নিহত ভিকটিম এর গ্রামস্থ জনৈক সালাম এর বাড়ীতে শালিশের ব্যবস্থা হলে এজাহারনামীয় আসামীগন উক্ত বাড়ীতে এসে তাদের আধিপত্য বিস্তার করানোর জন্য নিজেদের ক্ষমতা প্রয়োগ করতে চায়। তখন নিহত ভিকটিমের গ্রামের লোকজন উক্ত বিষয় নিয়ে তাদের নাক গলাতে নিষেধ করলে এবিষয়ে আসামীগন নিহত ভিকটিমের গ্রামের লোকজনের উপর ক্ষিপ্ত হয়। উক্ত বিরোধে জের ধরে ইং ১৪/০৪/২০২৫ তারিখ রাত্রী আনুমানিক-০৮.৩০ ঘটিকার সময় রাজশাহী জেলার দূর্গাপুর থানাধীন আমচত্ত্বর মোড়ে আসামীগন পূর্বপরিকল্পিত ভাবে হাতে চাইনিজ কুড়াল, হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নিহত ভিকটিম মোঃ মকবুল হোসেন সহ গ্রামের লোকজনের উপর অতর্কিত হামলা করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

নিহত ভিকটিম মকবুল আসামীদেরকে বাধা দিলে আসামীরা তাদের হাতে থাকা ধারালো দেশীয় অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে তার মাথার ডান পার্শ্ব আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। নিহত ভিকটিম মকবুলকে গ্রামের অন্যান্য লোকজন বাচাতে গেলে তাদেরকেও বিভিন্ন ভাবে রক্তাক্ত কাটা জখম করে।

পরবর্তীতে ভিকটিম মকবুল ও অন্যান্যদের অবস্থা বেগতিক দেখে আসামীগন দ্রুত পালিয়ে যায়। ভিকটিম মকবুল এর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তথ্য সুত্রে আরো জানা যায় উক্ত নারকীয় ঘটনা ও হত্যাকান্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। মর্মান্তিক এই ঘটনা টি দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়াতেও ব্যাপকভাবে সাড়া ফেলে। এই ঘটনায় দূর্গাপুর থানায় নিহত ভিকটিম এর স্ত্রী বাদী একটি হত্যা মামলা দায়ের করে। আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। আসামীরা সুকৌশলে নিজেদেরকে দেশের বিভিন্ন স্থানে আতœগোপনে রাখে। আসামীদের গ্রেফতারে এলাকায় মানববন্ধন ও জনসাধারণে ব্যাপক বিক্ষোভ হয়।

আসামীদের গ্রেফতারে র‌্যাব-৫, সিপিএসসির একটি চৌকষ আভিযানিক দল প্রতিনিয়ত আসামীদের গতিবিধি অনুসরণ ও বিশ্লেষণ করে। তারই প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তার অধিযাচন মূলে অদ্য ১১/০৫/২০২৫ তারিখ রাত্রী আনুমানিক-০৪.০০ ঘটিকার সময় কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা লাইট হাউজপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত এজাহারনামীয় আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়। পালিয়ে থাকা অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে। উক্ত আসামীদেরকে রাজশাহী জেলার দূর্গাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তথ্য র্যাব ৫ মিডিয়া।

Facebook Comments Box

Posted ০৫:২৮ অপরাহ্ণ | রবিবার, ১১ মে ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]