পিসি দাস, দিনাজপুর
রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪ প্রিন্ট
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারি শনিবার সদরের উত্তর গোবিন্দপুর দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ৩৭তম বার্ষিক সাধারণ সভায় সমিতির পরিচালনা কমিটির সভাপতি মো. মশিউর রহমান এর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এসএম শামীম আলম সরকার বাবু এবং সার্বিক ব্যবস্থাপনা পরিচালক ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।
সাধারণ সভায় সমিতির সদস্য আব্দুল মতিন ও নিলুফা ইয়াসমিন এর উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন সমিতির বোর্ড পরিচালনা কমিটির সহ সভাপতি মোছা. মঞ্জুমান আরা বেগম, পরিচালক মো. শরিফুল ইসলাম, মো. হাসিম আলী, মো. মাজেদুর রহমান, রামকৃষ্ণ মুখার্জী, সাজ্জাদুল ইসলাম, জয়ন্তী দেবনাথ, ফারহানা আফরোজ প্রমুখ।
এর আগে সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভার উদ্বোধন ঘোষণা করেন বোর্ড সভাপতি মো. মশিউর রহমান। উদ্বোধন শেষে বার্ষিক সদস্য সভার বিজ্ঞপ্তি পাঠ করেন বোর্ড সচিব মো. আজিজার রহমান। এরপর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তীর একটি বাণী তার পক্ষে পাঠ করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পবিস মনিটরিং ও ব্যবস্থাপনা পরিচালক (উত্তরাঞ্চল) পরিদপ্তরের সহকারি পরিচালক মো. হাফিজুর রহমান।
সভাপতির প্রতিবেদন পাঠ করেন বোর্ডের সভাপতি মো. মশিউর রহমান। সবশেষে কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ মো. খয়রাত হোসেন। দ্বিতীয় পর্বে গ্রাহকদের সাথে সমিতির পরিচালকদের প্রশ্নোত্তর পর্ব শেষে রেজিস্ট্রেশনকৃত গ্রাহকদের মধ্যে লটারীর মাধ্যমে আকর্ষণ ফলাফল ঘোষণা করা হয়। এছাড়াও সর্বোচ্চ প্রথম বিদ্যুৎ ব্যবহারকারী শিল্প গ্রাহক হিসেবে চিরিরবন্দরের ঈশান এগ্রো এন্ড ফুড ইন্ডাষ্ট্রিজ লি. এর স্বত্বাধিকারীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ।
Posted ০৯:০১ অপরাহ্ণ | রবিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]