বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে শখের মোটরসাইকেলে প্রাণ গেল কিশোরের

শনিবার, ১০ ডিসেম্বর ২০২২   প্রিন্ট  

Default Image

তিন দিন আগে শখ করে বাবার কাছ থেকে মোটরসাইকেল নিয়েছিল আসিফ (১৭)। শনিবার দুপুরে সেই মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের সে। কিন্তু গন্তব্যে যাওয়ার আগেই শখের সেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায় সে।
শনিবার দুপুরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হয় আসিফ। সে শহরের নিমনগর বালুবাড়ী এলাকার কিবরিয়ার ছেলে।
নিহতের পরিবার জানায়, তিন দিন আগে বাবার কাছে আবদার করে শখের একটি মোটরসাইকেল (পালসার এনএক্স) কিনে আসিফ। শনিবার দুপুরে সেই মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয় সে। এ সময় পরিবারের সদস্যরা তাকে নিষেধ করলেও সে শোনেনি। বাড়ি থেকে বের হয়ে সদর উপজেলার কাউগাঁও মোড়ের দিকে যাচ্ছিল আসিফ। তাকে বহনকারী মোটরসাইকেলটি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছলে স্পীড ব্রেকারে (গতি নিয়ন্ত্রক) ধাক্কা লেগে আসিফনিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এসময় পিছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

দিনাজপুর কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহতের খবর পেয়েছি। এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

Facebook Comments Box

Posted ০৭:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]