বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২   প্রিন্ট  

Default Image

দিনাজপুর রংপুর মহা সড়কের দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ বাজার এলাকায় বাসের ধাক্কায় একজন মোটর সাইকেল চালক নিহত হয়েছে৷ আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০ টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।
নিহত মোটর সাইকেল চালক টুটুল চন্দ্র দত্ত (২২) দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বারাইপাড়ার তেজস চন্দ্র দত্তের ছেলে।
হাইওয়ে থানার ইনচার্জ রেজাউল হক জানিয়েছেন, নিহত টুটুল দত্ত একজন ব্যবসায়ী। মোটর সাইকেল চালিয়ে নীলফামারী জেলার সৈয়দপুর শহরে যাবার সময় দিনাজপুর রংপুর মহা সড়কের চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ বাজার এলাকায় ঢাকা গামী একটি যাত্রীবাহি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে দুর্ঘটনাস্থলে মোটর সাইকেল চালক টুটুল দত্ত নিহত হয়েছে।

Facebook Comments Box

Posted ০৯:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]