নাজমুল হাসান শুভ,
বুধবার, ২৩ আগস্ট ২০২৩ প্রিন্ট
ফেনীর দাগনভূঞায় নতুন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নিবেদিতা চাকমা। মঙ্গলবার (২২ আগস্ট) দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে গত সোমবার ফেনী জেলা প্রশাসক (ডিসি) মুছাম্মৎ শহীনা আক্তারের কাছে যোগদানপত্র দাখিল করেন তিনি।
নিবেদিতা চাকমা ৩৪তম বিসিএসের (প্রশাসন) একজন কর্মকর্তা। তার নিজ জেলা খাগড়াছড়ি। দাগনভূঞায় যোগদানের আগে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। তিনি শেরে বাংলা কৃষি বিশ্বিবদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
দাগনভূঞার নবাগত ইউএনও নিবেদিতা চাকমা বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। দাগনভূঞা উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দাগনভূঞা উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য; বদলিকৃত ইউএনও নাহিদা আক্তার তানিয়া চট্টগ্রাম রাবার বোর্ডের উপপরিচালক পদে বদলি হয়েছেন।
Posted ০৮:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]