সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তানোর থানা পুলিশের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

তানোর থানা পুলিশের উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

রাজশাহী জেলা পুলিশ সুপার এ.বি.এম. মাসুদ হোসেন, (বিপিএম বার) এবং সদর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী নির্দেশনায় রাজশাহীর তানোর থানা পুলিশের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সন্ধ্যায় শীতকালীন পিঠা উৎসবের অংশ হিসেবে বিভিন্ন প্রকারের ব্যতিক্রমী এক পিঠা উৎসবের আয়োজন করা হয়।

পিঠার মধ্যে রয়েছে ভাপা পিঠা,তেলের পিঠা, সাতপুতি, বিভিন্ন প্রকার রসপিঠা, চিতাই পিঠা, কুশলী সহ ১০-১২ প্রকারের পিঠা। এছাড়াও খিচুড়ী এবং হাঁসের মাংস’র আয়োজন ছিল। পিঠা উৎসব কে ঘিরে তানোর থানায় কর্মরত আইন শৃংখলা বাহিনীর সদস্যদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। সেই সাথে ইংরেজী বর্ষবরণ উপলক্ষে থানা সহ এর চারপাশ বর্ণিল আলোক সজ্জায় সাজানো হয়েছে।
এদিকে পিঠা উৎসবে সবার সাথে আনন্দ, উৎসবে নের্তৃত্ব দেন তানোর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান মিয়া। এসময় তার সাথে ছিলেন তানোর থানার ওসি (তদন্ত) মোঃউছমান গনি, সেকেন্ড অফিসার এসআই মোঃ হাফিজুর রহমান। অনুষ্ঠিত পিঠা উৎসবে তানোর থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]