মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র বার্ষিক সাধারণ সভা

শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট  

তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র বার্ষিক সাধারণ সভা

সিরাজগঞ্জে তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ কালব এর সহযোগিতায় ও তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আয়োজনে ৭ম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কালব খ অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন ও প্রধান বক্তা ছিলেন তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ভাইস চেয়ারম্যান মোঃ আইয়ূবুর রহমান রাজন।

তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর
ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা-সিরাজগঞ্জ জেলার সহকারী জেলা ব্যবস্থাপক মোঃ কোরবান আলী, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন।

তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সেক্রেটারি মোঃ সিরাজুল হকের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার মোঃ আব্দুস সবুর মিল্টন, ডিরেক্টর লায়লা আরজুমান্দ বানু ও মোছাঃ লাবনী খাতুন, শাখা ব্যবস্থাপক মুকুল হোসেন সরদারসহ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বর্তমান ও সাবেক সদস্য, কর্মকর্তা ও কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য এসময় সর্বোচ্চ আমানত, নিয়মিত শেয়ার ও সঞ্চয় জমাদানকারী এবং র‌্যাফেল ড্র-এ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box

Posted ০৮:০৬ অপরাহ্ণ | শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]