সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার কেরানীগঞ্জে কোস্ট গার্ড এর অভিযানে ৭ হাজার ৫০০ কেজি অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ

শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২   প্রিন্ট  

Default Image

শুক্রবার (৩০ ডিসেম্বর ২০২২) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ৩০ ডিসেম্বর ২০২২ আনুমানিক রাত ০৪০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাম্‌স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জে ধলেশ্বরী ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রামগামী ০৫ টি যাত্রীবাহী বাস তল্লাশী করে আনুমানিক ৭,৫০০ কেজি (১৮৭.৫ মন) অবৈধ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসময় চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযানে কেরানীগঞ্জ উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃআশিকুর রহমান উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

Facebook Comments Box

Posted ০৭:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]