রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি
শনিবার, ২০ মে ২০২৩ প্রিন্ট
পেশাদার মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজীকরণের দাবীতে চুয়াডাঙ্গায় ৫ জেলার মোটরযান শ্রমিকদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আজ শনিবার (২০মে) সকাল ১০টায় স্হানীয় হাসান চত্বরে এ মানববন্ধন গড়ে তোলা হয়।
বক্তারা বলেন, যে সকল ড্রাইভারগণ ১৫/২০ বছর ধরে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করে গাড়ী চালিয়ে আসছেন। বর্তমানে সে সকল ড্রাইভারদের ভোটার আইডি কার্ডের সঙ্গে ড্রাইভিং লাইসেন্সের মিল নেই। তাদের লাইসেন্স নতুন করে আর নবায়ন করা হচ্ছে না। তখন নাগরিক সনদ ও অষ্টম শ্রেণী পাসের সনদ দিয়ে বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স করা হতো। আমাদের লাইসেন্স না থাকায় রাস্তায় হয়রানির শিকার হচ্ছি। আয়ের রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকরা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আমাদের দাবি না মানলে আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি এম. জেনারেল ও সাধারণ সম্পাদক রিপন মণ্ডলসহ নেতৃবৃন্দ।
Posted ০৮:৪৮ অপরাহ্ণ | শনিবার, ২০ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]