মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেমরা প্রেসক্লাবের সাধারণ সভায় সেলিম নিজামী সাধারণ সম্পাদক নির্বাচিত

শনিবার, ০৫ আগস্ট ২০২৩   প্রিন্ট  

ডেমরা প্রেসক্লাবের সাধারণ সভায় সেলিম নিজামী সাধারণ সম্পাদক নির্বাচিত

ডেমরা প্রেসক্লাবের সাধারণ সভায় সাংবাদিক সেলিম নিজামী কে আগামী ১ বছরের জন্য সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।শনিবার ৫ ই আগস্ট ডেমরা স্টাফ কোয়াটার সমতট টাওয়ারের তৃতীয় তলায় ক্লাব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ডেমরা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি নজরুল ইসলাম চৌধুরী,সঞ্চালনা করেন শাহাদাত হোসেন ভূঁইয়া। সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সত্যের সন্ধানে নবীন প্রবীণ একঝাক কলম সৈনিকের নির্ভীক প্রয়াস শ্লোগান নিয়ে ডেমরা প্রেসক্লাবের কর্মকান্ড পরিচালিত হচ্ছে।সভায় আগামী ২০২৪ সালের আগস্ট মাসে পূর্ণাঙ্গ কমিটি নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়। এছাড়া উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সেলিম নিজামীকে এক বছরের জন্য ডেমরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

ডেমরা প্রেসক্লাবের সাধারণ সভায় উপস্থিত ছিলেন

এমএস সিদ্দিক মিয়া, মোহাম্মদ শামসুল আলম,এ.আর হানিফ,মো: হুমায়ন কবির, বিমল সরকার, রফিকুল ইসলাম রনি, রাজিব হোসেন রাজু, রেজাউল ইসলাম, ফারুকুল ইসলাম ফারুক, এম এ সাইদ,হুসেইন মিয়া, শামসুদ্দোহা জুয়েল,শফিকুল ইসলাম শফিক, সারোয়ার হোসেন, মোহাম্মদ নাসির মিয়া, খালেদ মাসুদ, শাহিনুর ইসলাম, শরিফ হোসেন, মোগল হোসেন সম্রাট, নুরুজ্জামান, কাজী আবু হানিফ, হানিফ মিয়া, মুন্না, আজম ইকবাল প্রমুখ।

সভাশেষে নব নির্বাচিত সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।

Facebook Comments Box

Posted ১০:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]