বাসুদেব রায়,
সোমবার, ০১ মে ২০২৩ প্রিন্ট
জাতীয় শ্রমিকলীগ ও ডিমলা শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে নীলফামারীর ডিমলায় মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ কর্মসূচি পালন করেন শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অঙ্গসংগঠন।
সকালে বিজয় চত্ত্বর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অপর্ণের মধ্য দিয়ে সংগঠনটির কর্মসূচি শুরু হয়। পরে ডিমলা বিজয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও ডিমলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান খান লোহানী সভাপতিত্বে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় ডিমলা ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোশফিকুর রহমান রিপন, ও জাতীয় শ্রমিক লীগ, ডিমলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম ভূইঁয়া সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডিমলা থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম, শ্রমিক লীগের কোষাধ্যক্ষ পলাশ সহ শ্রমিকলীগের সকল নেতাকর্মীগণ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ ডিমলা উপজেলা শাখার সভাপতি ও ডিমলা মটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগ ডিমলা উপজেলা শাখার সাধারন সম্পাদক ও ডিমলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জনাব আব্দুস সামাদ ও ডিমলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি জনাব মাহাবুব ইসলাম প্রমুখ।
Posted ০৭:৫৭ অপরাহ্ণ | সোমবার, ০১ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]