বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিমলায় আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

বুধবার, ০৯ অক্টোবর ২০২৪   প্রিন্ট  

ডিমলায় আস-সুন্নাহ ট্রাস্টের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নীলফামারীর ডিমলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আস-সুন্নাহ ট্রাস্ট। বুধবার (০৯ অক্টোবর) দুপুরে পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন মসজিদ মাঠে পূর্ব ছাতনাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্তদের খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় ৫ শতাধিক পানিবন্দি প্রতিটি পরিবারের মাঝে চাল ১০ কেজি, ডাল ২ কেজি, খেজুর ৫০০ গ্রাম, তেল- ১ কেজি, লবন ৫০০ গ্রাম, বিস্কুট ৪ প্যাকেট, পানি ৩ লিটার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ২০টি, মোমবাতি ৫টি, মশার কয়েল ১টি, গ্যাস লাইট ১টি, খাবার স্যালাইন ৫টি, গ্যাসের ঔষধ ১ পাতা, প্যারাসিটেমল নাপা ১ পাতা বিতরণ করেন তারা।

বিতরনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সুন্নাতে উদ্ভাসিত জীবনের আস-সুন্নাহ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ পুত্র আস-সুন্নাহ ট্রাস্টের চেয়ারম্যান শায়েখ উসামা খোন্দকার।
অন্যান্যদের মধ্যে ছিলেন-স্থানীয় এনজিও ঈঅউঅগ (কদম) নীলফামারীর নির্বাহী পরিচালক মো: আখতারুজ্জামান, কো-অর্ডিনেটর মো: নুরুল আমিন, পূর্ব ছাতনাই ইউ.পি সচিব আনিছুর রহমান, সহকারী ইউ.পি সচিব মো: সুজন ইসলাম, ইউ.পি সদস্য বদিউজ্জামান, মনোয়ার হোসেন, মইনুদ্দিন, জাহিদুল ইসলাম, গ্রাম পুলিশ,আস-সুন্নাহ ট্রাস্টের সদস্যবৃন্দ ও স্থানীয় সুধিজন।

বক্তরা বলেন- মানুষ মানুষের জন্য বর্তমানে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ানোই আমাদের একমাত্র লক্ষ্য।

Facebook Comments Box

Posted ০৪:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০৯ অক্টোবর ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]