বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন-যুগ্ম সচিব হামিদুল হক

রবিবার, ১১ ডিসেম্বর ২০২২   প্রিন্ট  

ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ করেন-যুগ্ম সচিব হামিদুল হক

ঠাকুরগাঁওয়ে হরিজন সম্প্রদায়ের আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তরের যুগ্ম সচিব মো: হামিদুল হক। রোববার (১১ ডিসেম্বর) সদর উপজেলার নারগুন ইউপির কৃষ্ণপুরে অবস্থিত ওই আশ্রয়ন প্রকল্প এলাকায় বৃক্ষরোপন ও শীতবস্ত্র বিতরণ করেন তিনি।জেলা প্রশাসনের আয়োজনে বৃক্ষরোপন ও শীতবস্ত্র বিতরণের সময় বক্তব্য দেন প্রধান অতিথি মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিদপ্তরের যুগ্ম সচিব মো: হামিদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সোলেমান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম, নারগুন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল জব্বার, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, ইএসডিও’র প্রেমদীপ পকল্পের এডভোকেসী ম্যানেজার শাহ্ মো: আমিনুল হকসহ সুবিধাভোগীগণ।
এ সময় হরিজন সম্প্রদায়ের ৪০ জন সদস্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি। পরে প্রকল্প চত্বরে বিভিন্ন ফলজ গাছের চারা রোপন করেন তিনি

Facebook Comments Box

Posted ০৮:১৩ অপরাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]