বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর

মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২   প্রিন্ট  

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৪৮ বছর বয়সে এসএসসি পাস করলেন পৌর কাউন্সিলর

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত কাউন্সিলর আব্দুস সামাদ ৪৮ বছর বয়সে এসএসসি পাস করেছেন। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশের পর দেখা যায়, তিনি পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৪.৯৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। গুয়াগাঁও মহল্লার বাসিন্দা ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সামাদের দুই পুত্র রয়েছে। তার বড় ছেলে নাহিদ হাসান ২০২০ সালে এসএসসি পাস করে বর্তমানে দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটে ইলেকট্রিক্যাল ট্রেডে চতুর্থ সেমিস্টারে পড়ছে। ছোট ছেলে সজিব আলী কোরআনের হাফেজ এবং বর্তমানে পীরগঞ্জ এসআই সিনিয়র ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। কাউন্সিলর আব্দুস সামাদ জানান, পারিবারিক সমস্যার কারণে বাল্যকালে তিনি পড়ালেখা করতে পারেননি। পৌর কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মিশতে হচ্ছে। সমাজের সঙ্গে তাল মেলাতে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার দরকার আছে এমন ভাবনা থেকেই এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া। এটা তার জন্য প্রয়োজন ছিলো। আগামীতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখেন তিনি। পীরগঞ্জ কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রিয়াজ মো. শামসুজ্জোহা বলেন, আমার নিজ এলাকার কাউন্সিলর আব্দুস সামাদ পর পর দুবার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় জনপ্রিয় এ জনপ্রতিনিধিকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করে তোলার প্রয়োজন অনুভব করি। সে লক্ষ্যেই তার আগ্রহে রেজিষ্টেশন করা হয় এবং পড়াশোনার ব্যবস্থা করা হয়। যথারীতি ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণ করে এবার জিপিএ ৪.৯৩ পেয়ে উত্তীর্ণ হওয়ায় আমি নিজেকে সফল মনে করছি।
আব্দুস সামাদের বড় ছেলে নাহিদ হাসান জানায়, বাবার এসএসসি পাশের ফলাফলে পরিবারের সকলে আনন্দিত। ভবিষ্যতে বাবাকে আরও লেখাপড়া করতে উৎসাহিত করবো।

Facebook Comments Box

Posted ০৭:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]