বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও রোকেয়া দিবস উদযাপন

শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২   প্রিন্ট  

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও রোকেয়া দিবস উদযাপন

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উপলক্ষে ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালী ও উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথীর বক্তব্য রাখেন ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম,উপজেলা সহকারি ভুমি কমিশনার ইন্দ্রজীত সাহা,অধ্যক্ষ মহাদেব বসাক,তথ্য অফিসার হালিমা প্রমুখ।
সে সময় সহকারি অধ্যাপক প্রশান্ত বসাক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম ও মহিলা বিষয়ক সহকারি কর্মকর্তার শামীমা আক্তার,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানসাহ ইকবাল ও সহকারি শিক্ষক মনিরুজ্জামান, প্রভাষক আঃ রাজ্জাক,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলারা বেগম ও ইএসডিওর ম্যানেজার খাইরুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানা যায়।এ অনুষ্ঠানে সহকারী শিক্ষিকা নার্গিস আক্তার,ফাতেমা খাতুন,শেফালি বেগম,নীল মুনি পাহান,কামরুন নেছা সহ ৫জন জয়িতাদের ক্রেস্ট সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠান পরিচালনা করেন- সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

Facebook Comments Box

Posted ০৫:৪১ অপরাহ্ণ | শুক্রবার, ০৯ ডিসেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]