মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকসই ফসল উৎপাদনের জন্য আইওটি ভিত্তিক নির্ভুল কৃষির সম্ভাব্যতা অধ্যয়নের জন্য মাঠ পরিদর্শন অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩   প্রিন্ট  

টেকসই ফসল উৎপাদনের জন্য আইওটি ভিত্তিক নির্ভুল কৃষির সম্ভাব্যতা অধ্যয়নের জন্য মাঠ পরিদর্শন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে বাংলাদেশে টেকসই ফসল উৎপাদনের জন্য আইওটি ভিত্তিক নির্ভুল কৃষির সম্ভাব্যতা অধ্যয়নের জন্য মাঠ পরিদর্শন আজ ১৮ জুলাই মঙ্গলবার ইনস্টিটিউটের এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ), বাংলাদেশ এর অর্থায়নে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর সমন্বয়ে, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ, বারি, গাজীপুর ও নোডিস ডিজিটাল লিমিটেড, ঢাকা এ প্রকল্প বাস্তবায়ন করছে। বারি’র বিভিন্ন বিভাগ/কেন্দ্রের বিজ্ঞানী, বিএআরসি এবং নোডিস ডিজিটাল লিমিটেড, ঢাকা এর প্রতিনিধিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর পরিচালক (শস্য ও প্রাকৃতিক সম্পদ) ড. মো. আককাছ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড. সুজিৎ কুমার বিশ্বাস। প্রকল্পের কার্যক্রমের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএআরসি’র সদস্য পরিচালক (প্রানীসম্পদ) ড. নাজমুন নাহার করিম। আলোচনা পরবর্তি সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিসহ অন্যান্য অংশগ্রহণকারী গবেষণা মাঠ পরিদর্শন করেন।

Facebook Comments Box

Posted ০৫:০৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]