সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউট এর সাথে ফেনী পলিটেকনিকের চুক্তি স্বাক্ষর

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪   প্রিন্ট  

টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউট এর সাথে ফেনী পলিটেকনিকের চুক্তি স্বাক্ষর
ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সাথে টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউটের সমঝোতা চুক্তি (MoU) সাক্ষরিত-Memorandum of Understanding Singing হয়েছে।
এই চুক্তির মাধ্যমে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার, সিভিল, আর্কিটেকচার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপাটমেন্টের ৮ম পর্বের শিক্ষার্থীরা বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্ট ট্রেনিং এ ইন্ডাস্ট্রিলয়াল ট্রেনিং বা এটাচমেন্ট করার সুযোগ পাবে।
পাশাপাশি আই’টি তে বাস্তবিক দক্ষতা অর্জন,দেশীয়,আন্তর্জাতিক আই’টি ইন্ডাস্ট্রিতে ও ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার উপযোগী ও দক্ষতা সম্পন্য  হিসেবে গড়ে উঠতে অনেক বেশি সহায়ক ভুমিকা পালন করবে।
আজ বিকাল ৪টায় ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে সমঝোতা চুক্তিটি সাক্ষরিত হয়। উক্ত সমঝোতা চুক্তিতে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউট এর পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা এবং টুইনসফ্টের পক্ষ থেকে টুইনসফ্ট টেকনোলজীর চেয়ারম্যান এন্ড সিইও এস এম ইব্রাহিম সুমন ও টুইনসফ্টের ওয়েব ডেভেলপমেন্টের ইনস্ট্রাক্টর বাবলু মজুমদার।
চুক্তি শেষে টুইনসফট এর চেয়ারম্যান ইব্রাহিম সুমন বলেন, স্বনামধন্য দুটি প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি প্রযুক্তি নির্ভর দক্ষ মানব শক্তি তৈরীতে অত্যন্ত কার্যকরী ভুমিকা রাখবে, বিশেষ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বাস্তবিক দক্ষতা অর্জনের সুযোগকে আরো বেশী তরান্বিত করবে। এবং তাদের পড়ালেখার পাশাপাশি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কর্মদক্ষতা সম্পন্ন জনশক্তি তৈরী করতে এই চুক্তি অনেক বেশী ফলপ্রসূ হবে।
এছাড়াও পলিটেকনিক ইনস্টিটিউট এর বিভিন্ন বিভাগের ইনস্ট্রাক্টর, শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
পরিশেষে উক্ত সমঝোতা স্বারকের সফলতা কামনা অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Facebook Comments Box

Posted ০১:০০ অপরাহ্ণ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]