সোহেল রানা, টাঙ্গাইল:
সোমবার, ১৫ মে ২০২৩ প্রিন্ট
টাঙ্গাইলের ভূঞাপুরে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার (১৫ মে) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ভূঞাপুর থানা পুলিশের এসআই মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলার অর্জুনা গ্রামে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক কৃতরা হলেন, ভূঞাপুর উপজেলার অর্জুনা গ্রামে মৃত শুক্কুর সরকারের ছেলে শামীম (৪০) ও কুঠিবয়ড়া গ্রামের শাহেদ বেপারীর ছেলে সুমন (২২) ।
এ সময় শামীমের ঘরে তল্লাশী করে ৭ কেজি গাঁজা জব্দ করা হয়। স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ১১:১৫ অপরাহ্ণ | সোমবার, ১৫ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]