সোহেল রানা, টাঙ্গাইল
বুধবার, ১৪ মে ২০২৫ প্রিন্ট
টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্সে ফ্যাক্টরীতে সংঘটিত ক্লুলেস ও দুর্ধর্ষ ডাকাতী মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।
বুধবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া ডাকাতরা হলেন,মামুন মেকার,মাসুদ,সুরুজ আলী,নাঈম,রাসেল,কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু,বেল্লাল হোসেন।
পুলিশ সুপার বলেন,গত ৩মে মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্সে ফ্যাক্টরীতে একটি ডাকাতীর ঘটনা ঘটে৷ পরে কর্তপক্ষ মামলা দায়ের করলে মধুপুর থানা পুলিশ আসামী আটক করার জন্য অভিযান চালায়। পরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে গতকাল আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি,২৫০ কেজি ট্রান্সমিটার,৮০ কেজি তামার তার, মেইন তামার তার ১৬ ফিট,জেনারেটর তামার তার ২০ ফিট,১২ ভোল্টের ব্যাটারি ও ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়।
বাকী আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিঢ়ান চলমান রয়েছে।
Posted ০৫:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]