মো:সোহেল রানা, টাঙ্গাইল:
বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ প্রিন্ট
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় চাঞ্চল্যকর মামা আঃ জলিল (৪৫) হত্যা মামলার পলাতক প্রধান দুই আসামী ও ভাগিনাদেও গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।
বুধবার (২৬ এপ্রিল ) দিবাগত রাতে কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা থেকে ঘাতক দুই ভাইকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-সিহাদ মিয়া (২৩) ও আসামী নোমান (২৫)।
র্যাব-১৪, সিপিসি-৩ এর সিনিয়র সহকারী পরিচালক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের (পিপিএম) প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল মধুপুর উপজেলার সোলাকুড়ি (গিলাগাইছা) গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে চাঞ্চল্যকর আঃ জলিল (৪৫) হত্যা মামলার আপন দুই ভাই আসামী সিহাদ মিয়া (২৩) ও আসামী নোমান (২৫) রাতে কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা অবস্থান করছে। পরে র্যাব কালিহাতি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
হত্যাকান্ডের পর থেকেই আসামীরা সিলেটে আত্মগোপনে ছিল। হত্যাকান্ডের ঘটনায় নিহত আ. জলিলের ছোট ভাই মো. খলিলুর রহমান (৪৩) বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামীদের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ১৫ এপ্রিল ২০২৩ উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের হরিণধারা বাজারে আসামী সিহাদ মিয়া এর সাথে ক্যারাম খেলাকে কেন্দ্র করে নিহত আ. জলিলের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। ওই দিন ইফতারের আগে হরিণধারা বাজার এলাকায় ধারালো ছুরি দিয়ে দুই ভাগিনা আঃ জলিল কে হত্যা করে।
Posted ০৭:১৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]