মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মাটির গর্ত থেকে মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার আটক-৩

শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট  

Default Image

টাঙ্গাইলের ভূঞাপুরের সার পলশিয়া ভাবীর বালু ঘাট সংলগ্ন এলাকার মাটির গর্ত থেকে আব্দুল হক (৫৫)নামে এক মাদ্রাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ। সে পলশিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, সার পলশিয়া গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে একই গ্রামের জয়নব বেগম ফোন করে ডেকে নেয় তার বাড়িতে পাওনা টাকা দেওয়ার কথা বলে। রাতে বাড়িতে না ফিরলে শুক্রবার সকালে ভূঞাপুর থানায় নিখোঁজের একটি অভিযোগ দেয় নিহতের স্ত্রী আয়শা খাতুন। পুলিশ তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনের কথামত জয়নবের বাড়ি গেলে তার বাড়ির আঙ্গিনায় মাটিতে পুতে রাখা অবস্থায় লাশ উদ্ধার করে ভূঞাপুর থানায় নিয়ে যায়। ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ। তারা হলো সার পলশিয়া গ্রামের ফারুক পিতা সবুর কশাই, জয়নব ও তার স্বামী আব্দুল বারেক।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে, আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দোষীদের খুঁজে বের করে আইনের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]