মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত

শুক্রবার, ২৩ জুন ২০২৩   প্রিন্ট  

Default Image

টাঙ্গাইলের গোপালপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টায় উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার রাজগোলাবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. আরজু মিয়া (৫০) ও তার স্ত্রী সম্পা বেগম (৪৫)।

সরজমিনে জানা যায়, দুপুরে স্বামী-স্ত্রী দু’জনে মোহাইল গ্রামে যুগীরগোপা নামের একটি দরগায় শিন্নি দিতে যান। সেখান থেকে রেল লাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এ সময় তারা রেল সেতু পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭ নম্বর মেইল ট্রেনের নিচে তারা কাটা পড়েন। এ ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতদের লাশ স্বজনরা নিয়ে যায়।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন ট্রেনে কাটা পড়ার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

Facebook Comments Box

Posted ১২:১৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]