মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

সোমবার, ১০ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

টঙ্গীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

জিএমপি টঙ্গী পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী রাসেল (৩৭)কে গ্রেফতার করে। সোমবার গভীররাতে পূবাইল থানাধীন কলের বাজার মেঘডুবি এলাকায় থেকে আসামীকে গ্রেফতার করার ঘটনাটি ঘটে।
গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার শ্রেণী বাসদী গ্রামের আবুল খায়েরের ছেলে রাসেল। তিনি টঙ্গী পূর্ব আরিচপুর ইউসুফ মাস্টারের বাড়ীর ভাড়াটিয়া ছিলেন।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত আসামী রাসেল টংগী থানার অস্ত্র আইনের একটি মামলায়, মামালা নং-৩১(১১)০৮ দশ বছরের জিআর সাজাপ্রাপ্ত পলাতক ছিলেন। আসামীকে আমরা পূবাইল থেকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।
ওসি আরো বলেন, টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী,সাজা মামলার আসামী, কিশোর গ্যাং এবং যেকোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

Posted ১০:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]