সুজন সারোয়ার, স্টাফ রিপোর্টার, টঙ্গী:
মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ প্রিন্ট
গাজীপুরের টঙ্গীতে মাতাল অবস্থায় মনির হোসেন(৪০)নামে এক ড্রাইভারকে মারধর করে জামাল হায়দার(৪৫)নামে এক ব্যবসায়ী। শুক্রবার রাতে টঙ্গী আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের পশ্চিম পার্শ্বের সিডিএল মার্কেটের সামনে এঘটনা ঘটে। এঘটনায় টঙ্গী পূর্ব থানায় মনির হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত মনির গাজীপুর জেলার টঙ্গী বাজার মুন্সিপাড়া রোডে বসবার করেন বিভিন্ন গাড়ী ভাড়ায় চালান।
অভিযোগ সুত্রে জানা যায়, পূর্ব শক্রুতার জেরধরে শুক্রবার রাতে সিডিএল মার্কেটের ব্যবসায়ী জামাল হায়দার মদ খেয়ে মাতাল অবস্থায় ড্রাইভার মনিরকে মারধর করে মনির কারণ জানতে চাইলে, অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণনাশের হুমকি ও লাঠিপেটা করলে মনির আহত হয়। পরে আশেপাশের লোকজন মনিরকে উদ্ধার করে স্থাণীয় একটি হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়। এবিষয়ে টঙ্গী পূর্ব থানায় মনির হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
Posted ০৯:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]