মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩   প্রিন্ট  

টঙ্গীতে নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাজীপুরে টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিল্স লি. এর ২২তম বার্ষিক সাধারণ সভা গতকাল সোমবার দুপুরে মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে ও পরিচালক হাসানুজ্জামান মল্লিকের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় গত এক বছরে মিলের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বি.কম। সকল পরিচালক ও শেয়ার সদস্যদের সম্মতিক্রমে ব্যবস্থাপনা পরিচালক হিসেব তিনি পূণ:নির্বাচিত হন। পরে শেয়ার সদস্যদের মধ্যে লভ্যাংশ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী থানা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মনির আহমেদ, গাজীপুর মহানগর আওয়ামীগের সাবেক উপদেষ্টা জালাল উদ্দিন মাস্টার, নিউ মন্নু ফাইন কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, চেয়ারম্যান হারুন-অর-রশিদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা খালেদ সাইফুল্লা সেলিম, ছাত্রলীগ নেতা শফিক তালুকদার, দ্বীন মোহাম্মদ নীরব প্রমূখ।

Facebook Comments Box

Posted ০৭:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]