বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকান্ড

সোমবার, ০৬ মার্চ ২০২৩   প্রিন্ট  

টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকান্ড

শিল্প নগরী টঙ্গীর দক্ষিন আউচপাড়া এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় তুলার গুদামে থাকা সকল মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হঠাৎ করে তুলার গুদামের ভিতওে ধোঁয়া দেখতে পেয়ে প্রাথমিকভাবে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এসময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে স্থানীয় বেশ কয়েকজন যুবক আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক কায়েদে আজম জানান, বেলা একটার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুরোপুরি নির্বাপনের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Facebook Comments Box

Posted ০৬:৫৫ অপরাহ্ণ | সোমবার, ০৬ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]