সুজন সারোয়ার, স্টাফ রিপোর্টার, টঙ্গী:
সোমবার, ২৯ মে ২০২৩ প্রিন্ট
গাজীপুরের টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে ৫২পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জিএমপি পশ্চিম থানা পুলিশ। রোববার রাতে টঙ্গীর গাজীপুরা পশ্চিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আফরিন ইসলাম লিপি(২২), শাহজালাল ঢালি(৩২) আসামীরা দুজন টঙ্গীর গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় বসবাস করে মাদক ব্যবসা করতো।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলম জানায়, রোববার রাতে টঙ্গী পশ্চিম থানার একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে গাজীপুরা পশ্চিমপাড়া আমিনুল এর বাড়ি সামনে দুইজন মাদক কারবারি মরণনেশা ইয়াবা কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেস্থানে অভিযান চালিয়ে আফরিন ইসলাম লিপি ও শাহজালাল ঢালি নামে দুই মাদক কারবারিকে ৫২পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে। তাদের সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে। এঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু শেষে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:২৩ অপরাহ্ণ | সোমবার, ২৯ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]