আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি :-
বুধবার, ১৭ মে ২০২৩ প্রিন্ট
জামালপুরে ২০২২-২৩ অর্থবছরে কর্মসূচির আওতায় সদর উপজেলা ক্ষুদ্র-নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থী এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের ক্রয়কৃত ট্যাব হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, ট্যাব ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ মে) দুপুরে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর সদর উপজেলা প্রশাসন।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন সিআইপি।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ।
আলোচনা শেষে ১০টি বাইসাইকেল, ৫শত ৫৮টি ট্যাব এবং ৬০জন শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৮৮হাজার টাকার শিক্ষাবৃত্তি চেক প্রদান সহ সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক ৬টি জটিল রোগে আক্তান্ত ১৮ জন রোগীকে, জনপ্রতি ৫০হাজার টাকা করে ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
Posted ১০:৫১ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]