সানাউল্লাহ স্বপন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট
সাংবাদিকদের অধিকার আদায়ের সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরনে স্মরনসভা, দোয়া মাহফিল ও জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গত ০২- ডিসেম্বর রোজ (সোমবার) বাদ আসর তানোর থানা মোড়স্থ সৈনিক প্লাজায় জাতীয় সাংবাদিক সংস্থা কার্যালয়ে এই দোয়া মাহফিল ও শুভ উদ্বোধনের আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিল ও শুভ উদ্বোধনের শুরুতে মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরনে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সি:সহ-সভাপতি তানজুর রহমান তানজের এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ তানোর থানা, রাজশাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট কলামিস্ট ও সিনিয়র সাংবাদিক (দৈনিক যুগান্তর) ইমরান হোসেন,আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তানোর, রাজশাহী।
আরো উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর ৫ নং ওয়ার্ড তানোর পৌরসভা।
উক্ত স্বরণসভা, দোয়া মাহফিল ও শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থকে দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ ও শুভ উদ্বোধন করেন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক, নুরে ইসলাম মিলন।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগের সদস্য সচিব (সাবেক সাধারণ সম্পাদক) ফয়সাল আজম অপুসহ অন্যান্য বক্তারা প্রবীণ বর্ষীয়ান সাংবাদিক নেতা মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের জীবনী নিয়ে আলোচনা করেন।
জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক, নুরে ইসলাম মিলন, জাকির হোসেন (টুটুল) কে জাতীয় সাংবাদিক সংস্থা, তানোর উপজেলা শাখার সভাপতি ও সানাউল্লাহ স্বপন,কে সাধারণ সম্পাদক উল্লেখ করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন এবং কেক কেটে শুভ উদ্বোধন করেন।
আলোচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, পেশ ইমাম তানোর থানা মসজিদ। মিলাদ ও দোয়া শেষে তোবারক বিতরণ করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক; আবুল কাশেম বাবু, মহিলা বিষয়ক সম্পাদিকা; নাজিরা বিবি, অর্থ বিষয়ক সম্পাদক, শামীম আক্তার, দপ্তর সম্পাদক; সিরাজুল ইসলাম রনি, প্রচার সম্পাদক; এমদাদুল হক, সদস্য, মোফাজ্জল চৌধুরী, রাকিবুল ইসলাম মিঠু, নাজমুল হক, মোস্তাফিজুর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় আহবায়ক নূরে ইসলাম মিলন বলেন, প্রবীণ বর্ষীয়ান সাংবাদিক নেতা মুহাম্মদ আলতাফ হোসেন হাজারো সাংবাদিকদের নেতা তৈরি করেছেন। বাংলাদেশের প্রতিটি জেলা,উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার কমিটি রয়েছে। তিনি ১৯৭০ সালে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ করে বিগত ৫৪ বছরে দৈনিক আজাদ, দৈনিক গণকণ্ঠ, দৈনিক জনতা, দৈনিক সমাজ, দৈনিক ইনকিলাব সহ বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
Posted ০৩:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]