বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পুরস্কার পেলো টাঙ্গাইলের নৃত্যশিল্পী মহুয়া

মঙ্গলবার, ২০ জুন ২০২৩   প্রিন্ট  

জাতীয় পুরস্কার পেলো টাঙ্গাইলের  নৃত্যশিল্পী মহুয়া

আবারও জাতীয় পুরস্কার পেলো টাঙ্গাইলের নৃত্যশিল্পী মহুয়া। জেলা শিল্পকলা একাডেমী, টাঙ্গাইলের নৃত্য শাখার তৃতীয় বর্ষের কৃতি শিক্ষার্থী ইসরাত বিনতে ইউসুফ ( মহুয়া ) জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৩ এর চূড়ান্ত পর্বে গ বিভাগে অংশ নিয়ে লোক নৃত্যে সারাদেশে ২য় স্থান অধিকার করে শিক্ষামন্ত্রী দিপু মণির হাত থেকে পুরস্কার ও সনদপত্র গ্রহণ করেছেন । ১৯ জুন সোমবার ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পুরস্কার ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এটি মহুয়ার দ্বিতীয়বার পাওয়া জাতীয় পুরস্কার। গত ২৯ জানুয়ারি ২০২৩ তারিখে মহুয়া জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২১ এ অংশ নিয়ে ( ২০২৩ এ অনুষ্ঠিত ) দেশ সেরা হয়ে স্বর্ণপদক গ্রহণ করে মহামান্য রাষ্ট্রপতি এড.আবদুল হামিদের হাত থেকে ।

ইসরাত বিনতে ইউসুফ মহুয়া টাঙ্গাইলের কবি ও কলেজ শিক্ষক তরুণ ইউসুফ এবং জেলা শিল্পকলা একাডেমী ও শিশু একাডেমী, টাঙ্গাইলের স্বনামধন্য নৃত্য প্রশিক্ষক মৌসুমী রহমানের তিন কন্যার দ্বিতীয় কন্যা । সে টাঙ্গাইল শহরস্থ সরকারি শেখ ফজিলাতুন নেসা মুজিব মহিলা কলেজে বিজ্ঞান প্রথম বর্ষের ছাত্রী । সঙ্গীত শিল্পী এবং নাট্যশিল্পী হিসেবেও মহুয়ার বেশ সুনাম রয়েছে ।

Facebook Comments Box

Posted ১২:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]