মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরার পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত

মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩   প্রিন্ট  

জাজিরার পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ৬ জন নিহত

জাজিরায় পদ্মাসেতু এলাকায় চলন্ত অবস্থায় একটি এলপি গ্যাস বোঝাই ট্রাকের পেছন দিক থেকে আসা একটি এম্বুলেন্স সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুছড়ে ট্রেকটির ভিতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। মঙ্গলবার পদ্মাসেতু দক্ষিণ থানার কাছাকাছি জায়গায় ভোর ৪ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।

নিহতদের দু জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন। পরিচয় শনাক্তকৃত ব্যাক্তির নাম রবিউল ইসলাম(২৯)। তার বাড়ি ঢাকা উত্তর সিটি করপোরেশনের তালতলার খিলগাঁও এলাকায়। অপরজন হলেন, ফজলে রাব্বী (২৭)। তার বাড়ী বগুড়া জেলার দশমিয়া গ্রামে। এছাড়া দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ মোঃ মাসুদ রানা নামেও একজন রয়েছে।

জানা যায়, রাত ২ টার দিকে বরিশাল থেকে এম্বুল্যান্সে করে রোগী ঢাকার উদ্দ্যেশে রওনা দেন। শরীয়তপুরের জাজিরায় পদ্মাসেতু এলাকায় আসার পর সামনে থাকা একটি চলন্ত এলপি গ্যাস বোঝাই ট্রাকের পেছন দিক থেকে এম্বুলেন্সটি সজোরে ধাক্কা দিলে দুমড়ে মুছড়ে ট্রেকটির ভিতরে ঢুকে যায়। এ সময় এম্বুলেন্সটির ড্রাইভার ও তার মধ্যে থাকা রোগীসহ মোট ৬জন তথা এম্বুলেন্সে থাকা সবাই ঘটনাস্থলেই মারা যায়। পরে লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকম্পক্সে নিয়ে আসা হয়।
জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার এনামুল হক সুমন বলেন, আমরা হঠাৎ খবর পাই পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটেছে। সাথে সাথে সেখানে গিয়ে দূর্ঘটনার স্বীকার গাড়িগুলো সেখান থেকে নিরাপদ স্থানে নিয়ে যাই এবং লাশগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসি।

পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ বলেন, হঠাৎ করেই থানার পাশে বিকট চিৎকার চেচামেচি শুনে উঠে আসি। এসে দেখি দূর্ঘটনার স্বীকার হয়ে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে এনে তাদের নিয়ে গাড়ি ও লাশগুলো আমরা উদ্ধার করি।

হাইওয়ে ফরিদপুর সার্কেল এএসপি মোঃ মারুফ হাসান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ থানা পুলিশকে সাথে নিয়ে নিহতদের লাশ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এসে সুরতহাল করেছি। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। এখান থেকেই সজনদের হাতে লাশ তুলে দেয়া হবে।

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]