সাধন রায়, লালমনিরহাট প্রতিনিধিঃ
শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩ প্রিন্ট
লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার ০২নং মদাতী ইউনিয়নের শাখাতী মৌজার ৩০০একর জমির জলবিদ্ধতা নিরসনে ব্যাবস্থা নিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম।
শনিবার (২ই সেপ্টেম্বর)দুপুর ১.৩০ মিনিটের সময় লালমনিরহাট জেলাধীন কালীগঞ্জ উপজেলার ২নং মদাতী ইউনিয়নের শাখাতী মৌজায় ৩০০একর জমির জলবদ্ধতা দেখতে সরেজমিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম ও ২নং মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লব আসেন।
এ সময় আবাদী জমি মালিক গন মদাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জহির ইমাম কে সরেজমিনে এলাকাটি ঘুরে দেখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিজ দায়িত্বে স্ব-রেজমিন তদন্ত পূর্বক উক্ত এলাকার ভূক্তভূগি কৃষকের দুর্ভোগ লাঘবে আবাদী ধান ক্ষেতের জলাবদ্ধতা নিরসনের লক্ষে পানি নিস্কাশনের ব্যবস্থা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা এসময় বলেন এ সমস্যা আর বৃদ্ধি না হয় সে জন্য উপস্থিত পাইপ দিয়ে পানি নিস্কাশনের ব্যবস্থা সহ পরবর্তিতে পাকা ক্যানেল এর ব্যবস্থা করার নির্দেশ দেন ২নং মদাতী ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়কে। ইউনিয়নের চেয়ারম্যান তাৎক্ষনিক পাইপের ব্যবস্থা সহ ড্রেন খননের কাজ শুরু করার ব্যবস্থা করেন। এলাকার ভুক্তভোগী কৃষকেরা নিজ দায়িত্বে কোদাল হাতে নিয়ে ড্রেন খননের কাজে সহায়তা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গ্রাম বাসীর সকলের উদ্দেশ্যে বলেন, বিষটি নিয়ে যেন কোন পক্ষ বিবাদে জড়িয়ে না যায়,সে ব্যাপারে গ্রাম বাসীকে সতর্ক করে যান।৩০০একর জমি জলবদ্ধতা থেকে সুরক্ষিত হওয়ায় সুবিধা বঞ্চিত কৃষকরা দুঃখ দুর্দশা থেকে লাঘব পাবে, দীর্ঘদিনের এই সমস্যা সমাধান করায় এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ০৭:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০২ সেপ্টেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]