বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জলঢাকা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

রবিবার, ৩০ জুন ২০২৪   প্রিন্ট  

জলঢাকা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

নীলফামারীর জলঢাকা পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার দুপুরে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে ২০২৪-২০২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করেছেন সাবেক পৌর মেয়র প্রয়াত ইলিয়াস হোসেন বাবলু’র ছেলে নবনির্বাচিত মেয়র নাসিব সাদিক হোসেন নোভা। উপস্থিত জনতার মাঝে এ বাজেট ঘোষনা করেন। বাজেট ঘোষনায় মেয়র বলেন, এবারের বাজেট বাস্তবমুখী বাজেট। এ বাজেটে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৪১ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৬৯৬ টাকা ও মোট ব্যয় ৪০ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা এবং বাজেট উদ্ধত্ত ১৬ লাখ ৮২ হাজার ৬৯৬ টাকা।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী মিন্টু, বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জলঢাকা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম, প্যানেল মেয়র রনজিৎ কুমার রায়, কাউন্সিলরবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

Facebook Comments Box

Posted ০৫:১৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ জুন ২০২৪

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]