সোমবার ৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় দফা দাবিতে ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫   প্রিন্ট  

ছয় দফা দাবিতে ফরিদপুরে স্বাস্থ্য সহকারীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

বেতন বৈষম্য ও পেশাগত মর্যাদার দাবিতে ফরিদপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সোমবার সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে কর্মসূচি।

সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মো. সুলাইমান। এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক শামীম আজাদ, সাবেক সভাপতি মো. আসাদ, স্বাস্থ্য সহকারী মুজিবুর রহমান, মিরাজুল ইসলাম, তৈয়বুর রহমান, সালমা শরীফ ও জামাল উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সহকারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। অথচ মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে—
১. স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন,
২. শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা সমমানের ডিগ্রি অন্তর্ভুক্তি,
৩. স্বাস্থ্য সহকারীদের ১৪তম গ্রেড এবং পরিদর্শকদের ১২তম গ্রেডে উন্নীতকরণ,
৪. ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নয়ন,
৫. টেকনিক্যাল মর্যাদা প্রদান,
৬. ধারাবাহিক উচ্চতর গ্রেডে পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।

তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ জুলাই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করার ঘোষণা দেন নেতারা। সেই সঙ্গে শাটডাউন কর্মসূচিও পালনের কথা জানান।

কর্মসূচিতে ফরিদপুর জেলার ৯টি উপজেলার স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ০৪:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]