মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভূট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মানসম্মত বীজ বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩   প্রিন্ট  

চুয়াডাঙ্গায় ভূট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মানসম্মত বীজ বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা ১১টায় ভূট্টা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মানসম্মত বীজ বাজারজাতকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহার সভাপতিত্বে অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় ভূট্টা বীজ আমদানীকারক, বাজারজাতকারী প্রতিষ্ঠান, পরিবেশক ও বীজ ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বীজ প্রত্যয়ণ কর্মকর্তা সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোমরেজ আলী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজ, আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন ও জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান।

মতবিনিময় সভায় উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, ভূট্টা বীজ খুব স্পর্শকাতর। সেকারনে এটা বাজারজাতকরণের ক্ষেত্রে নিয়ম মেনে সতর্কতা অবলম্বন করে কৃষকদের হাতে তুলে দিতে হবে। বীজ প্রত্যয়ণ অধিদপ্তরের লাইসেন্স ছাড়া কেউ যেখানে-সেখানে বীজ বিক্রি করলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বীজ বপণের পর ভূট্টা না হলে ওই কৃষককে বীজ সরবরাহকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে।

Facebook Comments Box

Posted ০১:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]