মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুনারুঘাট তাঁতী লীগের সভাপতির প্রাইভেটকারে আগুন

রবিবার, ০৫ নভেম্বর ২০২৩   প্রিন্ট  

চুনারুঘাট তাঁতী লীগের সভাপতির প্রাইভেটকারে আগুন

বিএনপির ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন রোববার চুনারুঘাট তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকারের প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে জেলার চুনারুঘাট উপজেলার বাল্লা সড়কে একটি প্রাইভেটকারে কয়েক যুবক পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভায়। চুনারুঘাট উপজেলা তাঁতী লীগের সভাপতি কবির মিয়া খন্দকার জানান, হঠাৎ কয়েকজন যুবক পেট্রল ঢেলে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

কিছু বুঝে ওঠার আগেই আগুন গাড়িতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়।এ বিষয়ে চুনারঘাট থানার ওসি রাশেদুল হক বলেন, ‘গাড়িতে আগুন দেওয়ার ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে কি কারণে, কারা আগুন দিয়েছে তা তদন্ত না করে বলা যাবে না। অভিযোগে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook Comments Box

Posted ০৮:৪৬ অপরাহ্ণ | রবিবার, ০৫ নভেম্বর ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]