শাহ জুনাঈদ আহাম্মদ জেলা প্রতিনিধি হবিগঞ্জ
মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ প্রিন্ট
চুনারুঘাটে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৪ জুয়াড়িকে আটক করেছে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার শানখলা ইউনিয়নের চরঘাট উড়ান নদীর পশ্চিম পাড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হল, উপজেলার দিয়াগাও এলাকার মৃত মনছুব উল্লার ছেলে আবু তাহের (৫৫), সিকান্দারপুর এলাকার এরাজত উল্লাহর ছেলে মোঃ আবিদুর রহমান (৪৪), বরমপুর এলাকার মৃত ফুল মিয়ার ছেলে মোঃ জাহির আলী (৩৬), বরকুটা এলাকার হোসেন আলীর ছেলে মোঃ মুছলিম উদ্দিন (৪০)।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আলমগীরের নেতৃত্বে উপজেলার শানখলা ইউনিয়নের চরঘাট উড়ান নদীর পশ্চিম পাড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়িকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে তাস ও নগদ ৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
Posted ০৯:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]