আবুল হোসেন,চাঁপাইনবাবগঞ্জ
বুধবার, ১৪ মে ২০২৫ প্রিন্ট
চাঁপাইনবাবগঞ্জে আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে স্থানীয় জনগণ ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুজন- সুশাসনের জন্য নাগরিক এর ব্যানারে। এই কর্মসূচির মাধ্যমে তারা রেল যোগাযোগের উন্নয়ন ও চাঁপাইনবাবগঞ্জ হতে আন্তঃনগর ট্রেন চালুর জোরালো দাবি জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা রেললাইন অবরোধ করে এবং স্টেশন বা রেলপথে শান্তিপূর্ণ মানববন্ধন করেন। তাদের ৮ দফা দাবীর মধ্যে প্রধান দাবি হলো চাঁপাইনবাবগঞ্জকে আন্তঃনগর রেল নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা, যাতে ঢাকার সাথে সরাসরি ট্রেন যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। স্থানীয়রা অভিযোগ করেন যে, এ অঞ্চলের রেল থাকলেও আন্তঃনগর সেবা না থাকায় যাত্রীদের অসুবিধা পোহাতে হয়। তারা সরকার ও রেল মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
১৪ মে বুধবার সকাল সাড়ে ৯ টায় সুজন- সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে ও চাঁপাইনবাবগঞ্জ সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ঘন্টাব্যাপী ট্রেন অবরোধ কর্মসূচীতে আবির এর সঞ্চালনায় চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান আলোচক ও ট্রেন আন্দলোনের উদ্যোক্তা হিসেবে বক্তব্য রাখেন মোঃ মনোয়ার হোসেন জুয়েল। ট্রেন অবরোধ কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোখলেসুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খাঁন সিনহা, রবিউল ইসলাম রবি,জামায়াতের আমীর গোলাম রব্বানী, আব্দুল আলিম, পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনজয় চ্যাটারজী,বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের আহবায়ক আব্দুর রাহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ৮ দফা দাবি তুলে ধরে বক্তব্য দেন
Posted ০৬:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]