বুধবার ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শিশু বিষয়ক মতবিনিময় সভা

বুধবার, ২২ মার্চ ২০২৩   প্রিন্ট  

গাজীপুরে শিশু বিষয়ক মতবিনিময় সভা

গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে সোমবার বিকেলে টঙ্গী আরবান প্রোগ্রামের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ব্যবস্থাপনায় ‘শিশুদের জন্য চাই স্বাস্থ্যসম্মত নিরাপদ নগরী বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের টঙ্গী আরবানের ম্যানেজার সুব্রত রোজারিওর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান।
মতবিনিময়ে বক্তব্য রাখেন- ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার লরেন্স পলিয়া ও অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মীর রেজাউল করিম শামীম প্রমুখ। এছাড়াও মতবিনিময় সভায় উন্মুক্ত পর্বে সাংবাদিকরা আলোচনায় অংশ নেন।
প্রধান অতিথি বলেন, গাজীপুরে সকলের ভালোবাসায় ও প্রচেষ্টায় এই শহর হবে গ্রীন ও ক্লিন। যেখানে আগামীদিনের শিশুরা পাবে বাসযোগ্য শহর। শিশুদের জন্য থাকবে সকল ধরণের সুযোগ সুবিধা। শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকারসহ সকলের দায়-দায়িত্ব রয়েছে। তিনি বলেন- পথ শিশুসহ সকল শিশুদের কল্যাণে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ব্যাপক কাজ করে চলেছে। গাজীপুরের শতাধিক সাংবাদিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ২২ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]