মামুনুর রশীদ, লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫ প্রিন্ট
গাজায় নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি বাস্তবায়নে গাজাবাসীর জন্য আন্দোলনে অংশ নিয়েছেন সাধারণ মানুষ।
সোমবার সকাল থেকে কয়েক ধাপে ইসলামী শাসনতন্ত্র, জামায়াতে ইসলাম ও সর্বস্তরের জনগণের ব্যানারে শহরের উত্তর তেমুহনী এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে হরতাল পালন করতে দেখা যায়। এছাড়াও দুপুরে শহরের চকবাজার জামে মসজিদ থেকে শুরু করে উত্তর ষ্টেশন গণহত্যার প্রতিবাদের মিছিল করেছে লক্ষ্মীপুরবাসী।
বক্তারা বলেন, গাজায় মুসলমানদেরকে নির্বিচারে ইসরায়েলে কুলাঙ্গাররা হত্যা করছে। মুসলমান ভাই-বোনদের লাশ আকাশে উড়ছে। আর আমরা চেয়ে চেয়ে দেখছি। এই দেখা শেষ করতে হবে। ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্রুত সময়ের মধ্যে পরিকল্পনা গ্রহণ করে গাজাবাসীর পাশে দাঁড়াতে হবে।
Posted ০৪:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৭ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]