মঙ্গলবার ৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার লক্ষ্মীপুর হাটে ভয়াবহ অগ্নিকান্ড ব্যবসা-প্রতিষ্ঠানসহ বাসাবাড়ি পুড়ে ভস্মীভূত প্রায় ২ কোটি টাকার ক্ষতি।

শনিবার, ০৮ এপ্রিল ২০২৩   প্রিন্ট  

গাইবান্ধার লক্ষ্মীপুর হাটে ভয়াবহ অগ্নিকান্ড ব্যবসা-প্রতিষ্ঠানসহ বাসাবাড়ি পুড়ে ভস্মীভূত প্রায় ২ কোটি টাকার ক্ষতি।

৭ এপ্রিল,২০২৩। গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর হাটে আজ সকালে সংঘটিত এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ২৬ টি ব্যবসা প্রতিষ্ঠানের পন্য- সামগ্রীসহ বেশ কয়েকটি বাসাবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে। ফায়ার বিগ্রেডের গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ৭টায় হঠাৎ প্রবল আকারে ধোঁয়া উরতে দেখা যায়। প্রকৃত ব্যাপারটি অবহিত হবার আগেই আগুনের লেলিহান শিখা মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় আতংকিত লোকজন আগুন ও ধোঁয়ার ভয়াবহতায় আগুন নেভাতে ব্যর্থ হন। পরে খবর পেয়ে গাইবান্ধা ও সাদুল্লাপুর উপজেলার ফায়ার বিগ্রেড এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এরই মধ্যে প্রায় ২৬টি ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি বাসাবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ধারনা, এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের
সবরকমের সাহায্য দানের আশ্বাস দেন।
এ রিপোর্ট লেখা অবধি আগুনের এ সুত্রপাত বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

Facebook Comments Box

Posted ০২:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]