মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫   প্রিন্ট  

গাইবান্ধায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে রোববার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক।

দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, সদস্য রওশন আরা ফরিদা, জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, আনিছুর রহমান নাদিম, আলমগীর সাদুল্যা দুদু, অ্যাড. হানিফ বেলাল, ডা: আ.খ.ম. আসাদুজ্জামান সাজু, আব্দুর রাজ্জাক ভুটটু সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা জিয়া পরিষদের আহবায়ক আব্দুল আউয়াল আরজু অনুষ্ঠিত হয়।

শেষে জেলার অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ডা: অধ্যাপক মইনুল হাসান সাদিক সহ বিএনপি নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Posted ০৬:২২ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]