মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের নড়াইল জেলা তথ্য অফিস পরিদর্শন

বুধবার, ০২ আগস্ট ২০২৩   প্রিন্ট  

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের নড়াইল জেলা তথ্য অফিস পরিদর্শন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীর নড়াইল জেলায় তথ্য অফিস পরিদর্শন করেন৷

মঙ্গলবার সকাল ১০টায় নিয়মিত দাপ্তরিক কাজের অংশ হিসেবে জেলা তথ্য অফিস পরিদর্শন, কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে অত্র দপ্তরের প্রচার কার্যক্রম মনিটরিং করার উদ্দেশ্যে এক বিশেষ সরকারি সফরে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নড়াইল আগমন করেন ৷

এছাড়া ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় এপ্রিল-মে /২০২৩ প্রান্তিকের নড়াইল জেলা তথ্য অফিস কর্তৃক সম্পাদিত কাজের জনমত যাচাইয়ের লক্ষ্যে মহাপরিচালক মনিটরিং কার্যক্রম সম্পাদন করেন ৷

তিনি নড়াইল জেলা তথ্য অফিসের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং কাজের ধারা ও মান আরও উত্তরোত্তর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ৷

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক নিজামূল কবীরের নড়াইল জেলা তথ্য অফিস পরিদর্শন কালে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, সহকারী তথ্য অফিসার মনিরুল বাশারসহ অত্র দপ্তরের সকল কর্মচারীবৃন্দ ৷

Facebook Comments Box

Posted ০৯:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ০২ আগস্ট ২০২৩

dainikbanglarnabokantha.com |

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
সম্পাদক : রুমাজ্জল হোসেন রুবেল
বাণিজ্যিক কার্যালয়

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]