এস এম মিজানুর রহমান স্টাফ রিপোর্টার,
বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ প্রিন্ট
বাগেরহাটের সদর উপজেলার ছয় গম্বুজ মসজিদে খাদ্যে বিষ ক্রিয়ায় তাবলীগের ১৭ সদস্য অসুস্থ হয়েছে। বুধবার সকালে অসুস্থ সদস্যদের বাগেরহাট ২৫০ বেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ সদস্যরা হলো, মোহাম্মদ আব্দুল বাহার (৬০), মোঃ সম্রাট, মোঃ সালাম (৪৫), মোতালেব (৬০), জাকির (২৩), রহমত খাঁ, হুসাইন (৪০), আব্দুর রহমান (২৫ ), আহামেদ (২৬ ), হেলাল চৌধুরী, আনাছ
চৌধুরী(৩৮),এনাইজ(৪৩),মোঃ সাব্বির (১৯),হোসেন আহমেদ(২৯),সাইফুর রহমান(২৯),সাইদুর(৫৮),জাকির(৩২)তাবলীগের এই সকল সদস্যরা বিশ্ব ইজতেমার মাঠ থেকে বাগেরহাটে দাওয়াতের জন্য এসেছিল।
মঙ্গলবার এশার নামাজের পর খাবার খেয়ে তাবলীগের সদস্যরা ঘুমিয়ে পড়ে। সকালবেলায় এলাকার মুসল্লিরা ফজরের নামাজে এসে তাবলীগের সদস্যদের অসুস্থ দেখতে পাই। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাবলীগের এ সকল অসুস্থ সদস্যদের বাড়ি সিলেট জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে। হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ গোলাম রাফি জানান, অজ্ঞাত বিষক্রিয়ায় তাবলীগের এই সকল সদস্যরা অসুস্থ হয়ে পড়ে।
পরে তাদেরকে এলাকাবাসী অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কা মুক্ত। কয়েকজনের জ্ঞান ফিরলেও অধিকাংশ এখনো অচেতন অবস্থায় রয়েছে। পূর্ণাঙ্গ সুস্থ হতে আরো কয়েক দিন সময় লাগবে বলে তিনি উল্লেখ করেন।
Posted ১০:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।
ফোন: ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮
ই-মেইল: [email protected]